০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দিন-রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস, দেশজুড়ে থাকতে পারে শুষ্ক আবহাওয়া

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৫-১১-২০২৬
দিন-রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস, দেশজুড়ে থাকতে পারে শুষ্ক আবহাওয়া ছবিঃ সংগৃহীত

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাময়িকভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

সিনপটিক অবস্থা নিয়ে অধিদপ্তর জানায়, অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় থাকা স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে সরে ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে রূপ নিয়ে একই এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে, ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। ভোর ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়—১০ মিলিমিটার।

রাজধানীতে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে, আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৮ মিনিটে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ