০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, আটক ১

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৫-১১-২০২৬
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, আটক ১ ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে টায়ারে আগুন ধরানো ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা করে পুলিশ জানিয়েছে, সেখানে ককটেল নয়, পটকা বা আতশবাজি জাতীয় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শুভ ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে ১৪ থেকে ১৫ জন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে বিস্ফোরণ ঘটান এবং একটি টায়ারে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। পরে ঘটনাস্থল থেকে শুভকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমানের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে এসে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা করে ককটেল বিস্ফোরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেখানে পটকা বা আতশবাজি জাতীয় বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় শুভ নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ