১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা পরিচ্ছন্ন রাখতে গঠিত কমিটির কাজ কতদূর, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৪-১১-২০২৬
ঢাকা পরিচ্ছন্ন রাখতে গঠিত কমিটির কাজ কতদূর, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ছবিঃ সংগৃহীত

রাজধানীর পরিচ্ছন্নতা কাজে আরও গতি ও কার্যকারিতা আনতে যে কমিটি গঠন করা হয়েছিল, তার কাজ এখন কোন পর্যায়ে—তা খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, আজ দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বেই পর্যালোচনা বৈঠকটি হয়।

ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি চালাতে গঠিত কমিটি কী কাজ করছে, এখন পর্যন্ত কোন কোন উদ্যোগ বাস্তবায়ন হয়েছে এবং সবশেষ অগ্রগতি কী—বৈঠকে সেসব নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি, সড়ক ও জনপরিসর পরিষ্কার রাখা আর নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো যেন সমন্বিতভাবে কাজ করে, সে বিষয়েও জোর দেওয়া হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার ও প্রেস সচিব সালেহ শিবলী ছাড়াও সরকারের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ