১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাস উল্টে ইরানে নিহত ১২

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১১-২০২৬
গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাস উল্টে ইরানে নিহত ১২ ছবিঃ সংগৃহীত

ইরাক সীমান্তের কাছে ইরানের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী একটি বাস উল্টে ১২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১৬ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, শনিবার গভীর রাতে আবদনান ও দেহলোরান শহরের মাঝের সড়কে দুর্ঘটনাটি ঘটে। কী কারণে এমন হলো, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাতে সংস্থাটি জানায়, উল্টে যাওয়া বাসটি একটি গ্যাস শোধনাগারের কর্মচারীদের বহন করছিল। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইরানের সরকারি সংস্থা ইরানি লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের হিসাবে, মার্চ পর্যন্ত ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ মারা গেছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ