১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

এক কোটি টাকা বাড়ল বড়দিনের অনুদান, প্রধানমন্ত্রী তুলে দিলেন ৩ কোটি টাকার চেক

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ১৮-১১-২০২৬
এক কোটি টাকা বাড়ল বড়দিনের অনুদান, প্রধানমন্ত্রী তুলে দিলেন ৩ কোটি টাকার চেক ছবিঃ সংগৃহীত

খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বড়দিন এই সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব।

আজ সচিবালয়ে চেক হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

গত বছর এই খাতে অনুদান ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তা ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা করেছেন।

অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ