১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এপেক সম্মেলনের ফাঁকে সি চিনপিং: চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে স্থিতি ও উন্নতি এসেছে

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১১-২০২৬
এপেক সম্মেলনের ফাঁকে সি চিনপিং: চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে স্থিতি ও উন্নতি এসেছে ছবিঃ সংগৃহীত

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা যখন চীনের শেনঝেনে জড়ো হচ্ছেন, তখন চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তাঁর মন্তব্য, দুই দেশের সম্পর্ক ‘স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে’।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলতি বছরে এটি ছিল তাঁর তৃতীয়বারের মতো সরাসরি বৈঠক। শেনঝেন থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আগে শেনঝেনে সি বলেন, ‘এ সময়ে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং উন্নতি হয়েছে। এতে দুই দেশের জনগণ সরাসরি উপকৃত হয়েছেন। একই সঙ্গে বিশ্বে স্থিতিশীলতা ও অনিশ্চয়তা দূর করতে এ সম্পর্ক ভূমিকা রেখেছে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ