১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

আপলোড সময় : ০৩-০৬-২০২৬
​বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
ভোলা জেলা সংবাদদাতা : সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ । মঙ্গলবার  বিকাল ৪টা ১০ মিনিটের সময় তার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া এলাকায় তৃতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশেই সমাহিত করা হয়।

এর আগে ভোলা সরকারি স্কুল মাঠে বেলা সোয়া ২টায় দ্বিতীয় জানাজায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সমবেত হন। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আাগে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মরদেহ নিয়ে আসা হয় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে মরদেহটি নেওয়া হয় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে।

জানাজার আগে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম -সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে -এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই রাজনীতিবিদ। জানাজায় অংশ নিয়ে মরহুমের জামাতা ডাঃ তহিদুজ্জামান বলেন, “আমার শ্বশুরের কোনো ভুলত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন এবং এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন। 

এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাহালুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুছ,  বিভিন্ন দলের নেতৃবৃন্দ। -সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জানাজায় উল্লেখ যোগ্য আওয়ামী লীগ নেতারা উপস্থিত না থাকলে সাধারন নেতা কর্মীর উপস্থিতি ছিল অনেক। বর্ষীয়ান এ রাজনীতিবীদের মৃত্যুতে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মোঃ রাকিব হাসান সোহেল। এদিকে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটুর নেতৃত্বে কিছু নেতাকর্মী জানাজাস্থলে এসে জানাজা করতে না দেওয়ার ঘোষণা দেয়।

এ সময় তারা পুলিশকে জানায়, জানাজাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বা স্লোগান দেওয়া হয় তবে তারা তা প্রতিহত করবে। পরে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানাজাস্থলে এসে যুবদলের নেতাকর্মীদের নিয়ে যান। এসময় রাইসুল আলম বলেন একজন রাজনৈতিক নেতা হিসেবে তার জানাজা ভালো ভাবে হবে আমরা এটা চাই।

সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু বলেন, ২০২২ সালে গ্যাস-বিদ্যুতের দাবিতে বিএনপির আন্দোলনের সময় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরে আলম নিহত হন। তার জানাজা সরকারি স্কুল মাঠে আয়োজন করলে তা করতে দেয়নি আওয়ামী লীগ ও প্রশাসন। পরে সংসদে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ নুরে আলমের মৃত্যু নিয়ে মিথ্যা বক্তব্য প্রদান করেছিলেন। রাজনীতিবিদ প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে ভোলাবাসী একজন অভিজ্ঞ জননেতাকে হারালো, যার দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ড স্মরণীয় হয়ে থাকবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার একমাত্র কন্যা ডাঃ তাসলিমা আক্তার মুন্নি -সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ভোলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ