• জাতীয়
  • ‘স্বাস্থ্য পরীক্ষা করাতে’ হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

‘স্বাস্থ্য পরীক্ষা করাতে’ হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

সবশেষ গত ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন।

জাতীয় ১ মিনিট পড়া
‘স্বাস্থ্য পরীক্ষা করাতে’ হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ রোববার রাতে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

রাত ৮টার দিকে তিনি বলেন, ‘‘ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে, তাদের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ম্যাডামকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন।

“স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” সবশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেবার স্বাস্থ্য পরীক্ষার জন্য একদিন হাসপাতালে ছিলেন তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Tags: হাসপাতাল ভর্তি ‘স্বাস্থ্য পরীক্ষা করাতে খালেদা জিয়া