আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ জন্য তিনটি ক্যাটাগরি করা হয়েছে। ফলে কোনো মেধাবীরা বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘এসপি নিয়োগে এবিসি তিন ক্যাটাগরি করা হয়েছে।
৬৪ জেলার মধ্যে ১৮ জনকে আগে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়নি।’ বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন এ সময় এই উপদেষ্টা বলেন, ‘সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।