• দেশজুড়ে
  • সৌদি আরবে শেখ হাসিনাকে মিথ্যাবাদী বলে : এ্যানি

সৌদি আরবে শেখ হাসিনাকে মিথ্যাবাদী বলে : এ্যানি

দেশজুড়ে ১ মিনিট পড়া
সৌদি আরবে শেখ হাসিনাকে মিথ্যাবাদী বলে : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বলেছেন, সৌদি আরবে লোকজন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নামে সুনাম করে। আর শেখ হাসিনাকে বলে ‘কাজ্জাব’। মানে হাসিনা মিথ্যাবাদী। তারা বলে বাংলাদেশের জিয়াউর রহমান হচ্ছেন মুসলিম উম্মাহর নেতা, দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পাকবাহিনীর বিরুদ্ধে আমাদের দামাল ছেলেদের যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে।

রেডিওতে ঘোষণা দিয়েছেন- যার যা কিছু হাতে আছে সবাই যুদ্ধে নেমে পড়েন। পাকিস্তানের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো। যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা।

রনাঙ্গণে অস্ত্র হাতে যুদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন বাংলার দামাল ছেলেদের নিয়ে।’

তিনি আরো বলেন, ‘ছাত্র রাজনীতি করতে গিয়ে বহু জেল খেটেছি। আমার কপালে গুলি করেছে। আমার বাড়ি ভাঙচুর করেছে। আমার দুই ছেলের ওপর অত্যাচার করছে।

Tags: শেখ হাসিনা সৌদি আরব মিথ্যাবাদী এ্যানি