• খেলা
  • নাঈমের মূল্য ১ কোটি ১০ লাখ, লিটনের ৭০ লাখ টাকা

নাঈমের মূল্য ১ কোটি ১০ লাখ, লিটনের ৭০ লাখ টাকা

বিপিএল নিলাম

খেলা ১ মিনিট পড়া
নাঈমের মূল্য ১ কোটি ১০ লাখ, লিটনের ৭০ লাখ টাকা

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ১২তম আসরের নিলাম।

এরই মধ্যে চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে দলে ভিড়িয়েছে। তিনি ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নিলামে এই ওপেনারের দাম এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত ঘটনা।

তবে ‘এ’ ক্যাটাগরির অন্য ক্রিকেটার বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে মাত্র ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। স্থানীয় খেলোয়াড়দের ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে নাঈম ও লিটন—এই দুজনই নিলামে অংশ নিয়েছিলেন, বাকিদের আগেই সরাসরি দলগুলো চুক্তিবদ্ধ করে ফেলেছিল।

এদিকে ‘বি’ ক্যাটাগরি থেকে প্রথম রাউন্ডে অবিক্রীত ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ডাকে অবশ্য দল পেয়েছেন তারা। ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দল পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহকে দলে নিয়েছে রংপুর রাইডার্স, আর মুশফিককে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

অন্যদিকে, তাওহীদ হৃদয়কে ৯২ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। আর শামীম হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে যথাক্রমে ৫৬ লাখ ও ৬৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।