• রাজনীতি
  • দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন : রিজভী

দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন : রিজভী

রাজনীতি ১ মিনিট পড়া
দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন : রিজভী

দেশের স্বার্থে বেগম খালেদা জিয়াকে আরও প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী নন, সারা জাতির অভিভাবক। তাই আজকে জনতার ঢল এভারকেয়ারে। বাংলাদেশের স্বার্থে খালেদা জিয়াকে দেশের জন্য আরও প্রয়োজন।

সারা দেশের মানুষ তার সুস্থতা কামনা করে যেভাবে দোয়া করছেন তা নজিরবিহীন। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য আপসহীন থাকায় দেশি-বিদেশি চক্রান্ত্র করেও বেগম খালেদা জিয়াকে দুর্বল করা যায়নি।

তিনি বলেন, গণতন্ত্র এখনও ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে।

এ সময় প্রেরণার উৎস হিসেবে বেগম খালেদা জিয়াকে এ জাতি আরও দীর্ঘদিন কাছে পেলে, মজবুত হয়ে গড়ে উঠবে।

Tags: রিজভী দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া প্রয়োজন