বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বলেন, “জামায়াতে ইসলামীকে অসভ্য দল হিসেবে বিবেচনা করা যায়। আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ, যারা কোনো ভদ্র লোকের সঙ্গে কাজ করতে পারে না। আওয়ামী লীগও একটি অভদ্র, অসভ্য দল।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ধর্ম বিকৃতকারী এবং মওদুদবাদে বিশ্বাসী, ইসলামে বিশ্বাস করে না। এসব লোকের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন।” মির্জা আব্বাস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ব্যক্তিদের উল্লেখ করে বলেন, “তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে।” তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
জামায়াতের উদ্দেশে মির্জা আব্বাস, আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ…
রাজনীতি
১ মিনিট পড়া
জামায়াতের উদ্দেশে মির্জা আব্বাস, আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ…