বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একজন নির্বাচন কমিশনার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসির সদস্যরা। এর দুয়েক দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। বৈঠকে সার্বিক প্রস্তুতি তুলে ধরা হবে।
এদিকে আগামী ৭ ডিসেম্বর তফসিল ঘোষণা নিয়ে বৈঠক করবে ইসি। এ ছাড়া ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট করতে চায় সংস্থাটি।