এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার একটি বসতিপূর্ণ স্থান থেকে অজগরটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে সাপটি উদ্ধার করেন। পরে সেটিকে সাময়িকভাবে বন বিভাগের হেফাজতে রাখা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। লোকালয়ে প্রবেশ করা বন্যপ্রাণী উদ্ধার করে তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী সুরক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও বন্যপ্রাণী দেখা গেলে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।