রোগী পরিবহনের সময় হামলা ভুক্তভোগী অটোচালক মনির হোসেন জানান, শনিবার বিকেলে একজন অসুস্থ রোগীকে নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পথে তিনি কসবা পৌরসভার কদমতলী মোড় এলাকায় পৌঁছান। এ সময় স্থানীয় এক যুবক তার অটোরিকশা থামিয়ে 'জিবি' দাবি করে।
ঘুষিতে চালকের নাক ফাটে মনির হোসেন জরুরি রোগী পরিবহনের কথা বলে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে চালককে গালাগাল শুরু করেন এবং একপর্যায়ে ঘুষি মারেন। ঘুষির আঘাতে মনির হোসেনের নাক ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের প্রতিক্রিয়া প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরই অভিযুক্ত যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রোগী পরিবহনের সময় একজন অটোচালকের ওপর এ ধরনের হামলা অমানবিক ও নিন্দনীয়। তারা অবিলম্বে দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশের বক্তব্য এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ঘটনাটি তার জানা আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।