• আন্তর্জাতিক
  • ভেনেজুয়েলায় অভিযান, ২০০ বছরের পুরোনো নীতিকে অজুহাত বানালেন ট্রাম্প!

ভেনেজুয়েলায় অভিযান, ২০০ বছরের পুরোনো নীতিকে অজুহাত বানালেন ট্রাম্প!

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
ভেনেজুয়েলায় অভিযান, ২০০ বছরের পুরোনো নীতিকে অজুহাত বানালেন ট্রাম্প!

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে ২০০ বছরেরও বেশি পুরোনো একটি পররাষ্ট্র নীতির কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, “ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলা ২০০ বছরেরও বেশি সময় আগের মার্কিন পররাষ্ট্র নীতি মতবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ”

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

ট্রাম্পের দাবি, মাদুরো একজন ‘অবৈধ শাসক’, যিনি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রয়েছেন এবং মাদক পাচারসহ গুরুতর অপরাধে অভিযুক্ত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর এই হামলার ন্যায্যতায় ট্রাম্প ২০০ বছরের পুরোনো যে পররাষ্ট্র নীতির কথা বলছেন, তা মূলত ১৮২৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষিত ‘মনরো নীতি’।

প্রেসিডেন্ট মনরো ইউরোপীয় শক্তিগুলোকে উত্তর ও দক্ষিণ আমেরিকার বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন- হস্তক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে দেখা হবে।

তিনি সতর্ক করে আরও বলেছিলেন, লাতিন আমেরিকার দেশগুলোতে বাইরের কোনও শক্তির প্রভাব বিস্তারের চেষ্টাকে যুক্তরাষ্ট্র সরাসরি চ্যালেঞ্জ করবে।

Tags: অভিযান ট্রাম্প ভেনেজুয়েলায় ২০০ বছর পুরোনো নীতি অজুহাত