শীতে অসহায় মানুষের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বৃহত্তর রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ । অসহায় মানুষের মধ্যে সবচেয়ে মানবেতর জীবনযাপন করেন বাড়ি-ঘর হারানো মানুষরা। রাতে তাঁদের জন্য শীতে অস্থায়ীভাবে আউটলেটে রাত্রিযাপন এবং খাবারের ব্যবস্থা করে দিচ্ছে ‘স্বপ্ন’ ।
এরইমধ্যে ঢাকার বাইরের বেশকিছু আউটলেটে থাকার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি । খোলা আকাশের নিচে অবস্থান করা এসব অসহায় মানুষদের জন্য তাঁবু খাটিয়ে শীত থেকে রক্ষার জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’ । যা এরইমধ্যে সবমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে ।
এসব অসহায় মানুষদের থাকার জন্য কম্বল, খাবার এর ব্যবস্থা করে দিয়েছে প্রতিষ্ঠানটি । পুরো শীতজুড়ে স্বপ্ন-এর পালবাড়ী যশোর , চুয়াডাঙ্গা কলেজ রোড, চট্টগ্রাম খুলশী আউটলেটের পাশে এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ‘স্বপ্ন’ ।