পুরনো সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ দীর্ঘ সময় পর পুরনো সেই প্রসঙ্গটি আবারও আলোচনায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শাহরুখের একটি পুরোনো সাক্ষাৎকারে দেখা যায়, তিনি প্রিয়াঙ্কাকে নিয়ে হওয়া নোংরা কটাক্ষ ও ট্রলের কড়া জবাব দিয়েছেন। এই সাক্ষাৎকারে বলিউড বাদশা প্রকাশ করেছেন নিজের ক্ষোভ এবং প্রিয়াঙ্কার প্রতি তাঁর অগাধ সম্মান।
‘নারীদের অসম্মান করা হচ্ছে’ ভাইরাল হওয়া সেই সাক্ষাৎকারে শাহরুখকে বেশ আক্ষেপের সুরে কথা বলতে দেখা যায়। তিনি বলেছিলেন, “সবচেয়ে খারাপ লাগে যখন আমার সঙ্গে কোনো নারী কাজ করার পর তার দিকে আঙুল তোলা হয়। প্রিয়াঙ্কাকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমি নারীদের সম্মান করি, আর প্রিয়াঙ্কাকে করা এই আচরণ অত্যন্ত অমর্যাদাকর।”
‘ও আমার হৃদয়ের খুব কাছের’ গুঞ্জন ছিল, প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতার কারণেই তাঁর সুখের সংসারে ঝড় উঠেছিল। তবে শাহরুখ বরাবরই প্রিয়াঙ্কাকে নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্বীকার করেছেন। সেই সাক্ষাৎকারে কিং খান বলেন, “ও আমার অন্যতম সেরা বন্ধু। ও আমার হৃদয়ের খুব কাছের মানুষ। কাজ করতে গিয়ে অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু অহেতুক গুজবের কারণে সেই সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ও একটি ছোট্ট মেয়ে। মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে আজ পর্যন্ত ওর যে সফর, সেখানে ও কঠোর পরিশ্রম করেছে।”
বন্ধুত্বের স্মৃতিচারণ ক্যামেরার সামনে ও পেছনে— দুই জায়গাতেই তারা চমৎকার সময় কাটিয়েছেন উল্লেখ করে শাহরুখ আরও বলেন, “বন্ধু হিসেবে যখন দেখি তাকে নিয়ে বাজে কথা হচ্ছে, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক।”
বর্তমান অবস্থান বহু বছর হয়ে গেল শাহরুখ ও প্রিয়াঙ্কাকে আর এক ফ্রেমে দেখা যায় না। প্রিয়াঙ্কা এখন হলিউডে থিতু হয়েছেন, আর শাহরুখ বলিউড শাসন করছেন নিজের মতো করে। তবুও ভক্তদের মনে আজও প্রশ্ন থেকে যায়— সত্যিই কি তাদের মধ্যে কেবল বন্ধুত্বই ছিল?