• রাজনীতি
  • এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন আরশাদুল

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন আরশাদুল

রাজনীতি ১ মিনিট পড়া
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন আরশাদুল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ করে বিএনপিতে যোগ দেন তিনি। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

এসময় বিএনপির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন শীর্ষ নেতারা। আরও উপস্থত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনা চলার মধ্যে গত ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন আরশাদুল হক।

Tags: বিএনপি ছেড়ে যোগ এনসিপি আরশাদুল