• জাতীয়
  • রাজধানীতে অবৈধ আইফোন কারখানার সন্ধান, তিনজন গ্রেফতার

রাজধানীতে অবৈধ আইফোন কারখানার সন্ধান, তিনজন গ্রেফতার

জাতীয় ১ মিনিট পড়া
রাজধানীতে অবৈধ আইফোন কারখানার সন্ধান, তিনজন গ্রেফতার

রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অভিযান চালিয়ে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি এবং আসল ফোন হিসেবে বাজারে সরবরাহ করার অপরাধে দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল তৈরির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করে। চক্রটি গত প্রায় দেড় বছর ধরে এই ল্যাবে অবৈধভাবে মোবাইল ফোন তৈরি করে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়। উত্তরা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি ফোনসহ আটক করা হয়। আটককালে অবৈধ মোবাইল ও সরঞ্জামের পাশাপাশি তাদের হেফাজত থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়েছে।