আপিল মঞ্জুর হয়েছে যাদের, চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির প্রার্থী এস, এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।
এ ছাড়া কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং ফরিদপুর-৩ আসেন স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
এদিকে ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম, কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী কামরুন্নাহার সাথী, কুমিল্লা-৮ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থীর মো. আলী আশ্রাফ, নেত্রকোনা-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মো. বেলাল হোসেন, হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শাহিনুর রহমান, নড়াইল-২ আসনে গণধিকার পরিষদের প্রার্থী মো. নূর ইসলাম, হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. ফরহাদ মিয়া, জামালপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী, সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম, বগুড়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. শরিফুল ইসলাম জিন্নাহ, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, চাঁদপুর-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. এনায়েত হোসেন, মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আমিনুল ইসলাম, যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম, ঢাকা-৮ আসনে জনতার দলের প্রার্থী মো. গোলাম সারোয়ার এবং ঢাকা-১০ আসনে জনতার দলের প্রার্থী মো. জাকির হোসেনের আপিলও মঞ্জুর হয়েছে।
অন্যদিকে রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. হাবিবা বেগম, শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন, ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিজ তাসলিমা বেগম ও রংপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিনের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন ও ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়ার আপিল পেন্ডিং রাখা হয়েছে। তাদের যথাযথ কাগজ সাবমিট করার জন্য ১৬ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।