• জাতীয়
  • ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

জাতীয় ১ মিনিট পড়া
২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

চলতি অর্থবছরের জন্য সরকারের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

সোমবার (১২ জানুয়ারি) এনইসির চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আজ ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য আরএডিপির আকার ২ লাখ কোটি টাকা নির্ধারিত হয়েছে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের প্রকল্পসমূহ অন্তর্ভুক্ত করে সর্বমোট ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় সম্বলিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৭২ হাজার কোটি টাকা। মূল এডিপি থেকে সংশোধিত এডিপি অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি টাকা হ্রাস এবং বৈদেশিক উৎসে ১৪ হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে। অর্থাৎ সাকুল্যে ৩০ হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকার আরএডিপির আকার নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ৮ হাজার ৯৩০ কোটি ৫৩ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ৫ কোটি টাকা।

সুতরাং স্বায়ত্তশাসিত বা করপোরেশনের প্রকল্পসহ আরএডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা।

সংশোধিত এডিপির সর্বমোট প্রকল্প দাঁড়াবে ১ হাজার ৩৩০টি, যার মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১০৮টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ৩৫টি, কারিগরি সহায়তা প্রকল্প ১২১টি ও স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৬৬টি প্রকল্প।

Tags: কোটি টাকা ২ লাখ সংশোধিত এডিপি অনুমোদন