• দেশজুড়ে
  • ভোরে গণসংযোগে বিএনপির প্রার্থী জিলানী

ভোরে গণসংযোগে বিএনপির প্রার্থী জিলানী

দেশজুড়ে ১ মিনিট পড়া
ভোরে গণসংযোগে বিএনপির প্রার্থী জিলানী

গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণ পাড়া এলাকায় মাঠে-ঘাটে গিয়ে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) কাক ডাকা ভোরে তিনি এলাকার মাঠে-ঘাটে ও বাড়ি-বাড়ি গিয়ে কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং মতবিনিময় করেন। এ সময় এলাকার নানা সমস্যা, প্রত্যাশা ও জনদুর্ভোগের কথা শোনেন তিনি।

গণসংযোগকালে এস এম জিলানী বলেন, “জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। নির্বাচিত হলে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এস এম জিলানী তাদের সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

গণসংযোগ ও কুশল বিনিময়কালে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: বিএনপি ভোরে গণসংযোগ প্রার্থী জিলানী