• রাজনীতি
  • বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করল ইসি

বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করল ইসি

রাজনীতি ১ মিনিট পড়া
বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করল ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় সংস্থাটি।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এখন তাকে হাইকোর্টে যেতে হবে প্রার্থিতা ফিরে পেতে।

Tags: বিএনপি ইসি প্রার্থিতা মঞ্জুরুল আহসান মুন্সি