শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত
সোমবার সকালে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে যান। তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউট্যাবের নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার।
আধুনিক বাংলাদেশের স্থপতি: ইউট্যাব প্রেসিডেন্ট
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার ও স্থপতি। আজকে যত উন্নয়ন তার সবকিছুই শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।” তিনি আরও উল্লেখ করেন যে, জিয়াউর রহমান ক্ষুধা ও দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করেছেন। এ সময় তিনি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন।
উপস্থিত ছিলেন যারা
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউট্যাবের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. আব্দুর রশিদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. শামছুল আলম, অধ্যাপক নূরুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, অধ্যাপক তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আবু জাফর, অধ্যাপক মতিনুর রহমানসহ সংগঠনের অন্য সদস্য ও নেতৃবৃন্দ।