• জাতীয়
  • ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ

‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ

জাতীয় ১ মিনিট পড়া
‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বার্তা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে।

এ বিষয়ে তথ্য অধিদপ্তর গণমাধ্যমগুলোকে অনুরোধ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট-২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ধারণকৃত ভাষণ ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সব ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ করা হলো।

Tags: প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান ভাষণ