• রাজনীতি
  • জনগণ চায় অবাধ সুষ্ঠু নির্বাচন রিজভী আহম্মেদ

জনগণ চায় অবাধ সুষ্ঠু নির্বাচন রিজভী আহম্মেদ

রাজনীতি ১ মিনিট পড়া
জনগণ চায় অবাধ  সুষ্ঠু নির্বাচন রিজভী আহম্মেদ

শরীয়তপুর প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, নির্বাচন কমিশনের আচরণ ও কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু কমিশন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলেই মনে হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা হারায়, তবে মানুষের পুরোনো আশঙ্কা আরও দৃঢ় হবে। জনগণ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, তিনি কেবল একজন ব্যক্তি নন—তিনি একটি প্রতিষ্ঠান। দেশের সংকটকালে একজন তরুণ সামরিক কর্মকর্তা হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছিলেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) শরীয়তপুরের জাজিরা জেলা পরিষদ ও পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

Tags: নির্বাচন সুষ্ঠু জনগণ চায় অবাধ রিজভী আহম্মেদ