গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামে পিতা মাতার নিকট সম্পত্তি লিখে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে নিজ বসতবাড়ী হতে বের করে দেওয়ার চেষ্টাকারি একমাত্র কুলাংঙ্গার পুত্র হাসানুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।৭১ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে অভিযুক্ত হাসানুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত হাসানুর রহমান (৪৮)পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের মাহবুব ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পিতা মাহবুব ইসলাম বাদী হয়ে পুত্র ও পুত্রবধুর বিরুদ্ধে মামলা দায়ের করে। ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে চাপ প্রয়োগ করে দায়েরকৃত মামলার আপোষনামায় স্বাক্ষর গ্রহনের করতে গেলে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ী হতে অভিযুক্ত হাসানুর রহমান কে গ্রেফতার করে।এবিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ
পিতা মাতাকে নির্যাতনকারি সেই কুলাঙ্গারকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ
দেশজুড়ে
১ মিনিট পড়া
গাইবান্ধা প্রতিনিধি