• জাতীয়
  • ঢাকার ২০ আসনে প্রার্থিতা ছাড়লেন ২৭ জন

ঢাকার ২০ আসনে প্রার্থিতা ছাড়লেন ২৭ জন

জাতীয় ১ মিনিট পড়া
ঢাকার ২০ আসনে প্রার্থিতা ছাড়লেন ২৭ জন

ঢাকা-২০টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৬২ জনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২৫ জন। এতে প্রতিদ্বন্দ্বিত থাকলো ১৩৫ জন প্রার্থী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনভর ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, ঢাকা আঞ্চলিক রিটার্নিং অফিসারের কার্যালয় এবং ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় মিলে দু’দিনে মোট ২৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

সোমবার ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত বিলকিস নাসিমা রহমান। ঢাকা-৫ আসনের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোখলেছুর রহমান কাছেমী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. লুৎফুর রহমান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এস এম শাহরিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নায়ু মুন্সী; ঢাকা-৬ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) গাজী নাসির; ঢাকা-৭ আসনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির তারেক আহম্মেদ আদেল; ঢাকা-৯ আসনে খেলাফত মজলিসের মো. ফয়েজ বখশ্ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কবির আহমদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এদিকে ঢাকা-১০ আসনে খেলাফত মজলিসের আহমদ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ঢাকা-১২ আসনে বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, ঢাকা -১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আহসানউল্লাহ, খেলাফত মজলিসের মো. রিফাত হোসেন মালিক; ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের মো. এমদাদুল হক, ঢাকা ১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির মফিজুল ইসলাম, খেলাফত মজলিসের সাইফ উদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নেয়ামতুল্লাহ (আমীন) সরে গেলেন।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, ঢাকা-১৫ আসনে গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম ভোটের মাঠ থেকে সরে গেলেন।

আবার ঢাকা জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা ১ - আসনে খেলাফত মজলিশের ফরহাদ হোসেন, ১৯- আসনে খেলাফত মজলিশের একে এম এনামুল হক, জামায়াতে ইসলামীর আফজাল হোসাইন, ঢাকা ২০ –আসনে জামায়াত ইসলামীর আব্দুর রউফ মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তফসিল অনুযায়ী, বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা, যারা পরদিন থেকে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Tags: ঢাকার প্রার্থিতা ২০ আসন ছাড়লেন ২৭ জন