ওকস বলেন, ‘কিছুটা তো মনে হচ্ছিল ম্যাচটা ফসকে যাচ্ছে। তবে যখন আপনার জয়ের জন্য মাত্র একটি শট দরকার থাকে, তখন আত্মবিশ্বাস রাখতেই হয়।
আমি সবসময় বোলারের জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করি। শেষ ওভারে প্রতিটি বল নিখুঁত করা বোলারের জন্য অনেক চাপের। কিন্তু যেহেতু জেতার জন্য মাত্র একটি বড় শট লাগত, তাই আমি আত্মবিশ্বাসী ছিলাম।’ ম্যাচের শেষদিকে নিজের মানসিক প্রস্তুতি নিয়েও কথা বলেন এই ইংলিশ তারকা।
তার ভাষ্য, চাপের মধ্যেও নিজের পরিকল্পনায় অটল থাকাটাই ছিল মূল লক্ষ্য। ওকস আরও যোগ করেন, ‘সত্যি বলতে, প্রথম বলেই দুটি রান নেওয়ার পর আমাদের এক বল ও সাত রান লাগত। তখন আমি জানতাম, চেষ্টা করলে মারতে পারব। উইকেট কঠিন ছিল, কিন্তু আমি ভালো বল দেখছিলাম।
সেই সঙ্গে ওয়াইড কাটার আসতে পারে বলেও ধারণা ছিল। আমি ম্যানের ওপর দিয়ে খেলতে চেয়েছিলাম এবং বলটা সেদিকেই রেখে মারার চেষ্টা করি। দুর্ভাগ্যজনকভাবে তা কাজ করেনি, তবে তখনও জানতাম একটা সুযোগ আছে।’ নিজের শট নির্বাচনের ব্যাখ্যায় ওকস বলেন, প্রতিদিন একই ধরনের ঝুঁকিপূর্ণ শট খেলতে চান না তিনি। ওকস বলেন, ‘প্রতিদিন এমন শট খেলতে চাই না।
তবে মাঝে মাঝে লো-স্কোরিং ম্যাচে স্পিন ও পেস সবার জন্যই কিছু না কিছু করার থাকে। আজ সেটা আমাদের পক্ষে আসেনি।’