• রাজনীতি
  • ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেলেন সাইফুল আলম নীরব

ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেলেন সাইফুল আলম নীরব

রাজনীতি ১ মিনিট পড়া
ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেলেন সাইফুল আলম নীরব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেন তিনি।

এ সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে নীরব বলেন, বিগত ৪০ বছরের বেশি সময় তিনি ঢাকা-১২ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কাজ করেছেন। তাদের নিয়েই পথচলা। তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরে বাংলা নগর থানা এলাকায় ভোটাররা ফুটবল প্রতীকে ব্যালটে দেখবেন।

তিনি বলেন, আগামীকাল থেকেই আমরা আমাদের নির্বাচনি প্রচারণার ক্যাম্পেইন শুরু করবো। আমরা আগামী রাজনীতিটা সামনে দেখতে চাই। স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি ও এলাকার মানুষের কল্যাণের তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে।

তিনি ভোটারদের উদ্দেশে দোয়া ও শুভকামনা কামনা করেন এবং ফুটবল প্রতীকের প্রতি সমর্থন প্রত্যাশা করেন।

এ আসন থেকে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সেখানে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন নীরব।