বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন রংপুর বিভাগের ৩ নেতা। তারা হলেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা আ ন ম বজলুর রশিদ (দিনাজপুর-২), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ জেড এম রেজয়ানুল হক (দিনাজপুর-৫) ও সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা (নীলফামারী-৪)
রাজশাহী বিভাগের বহিষ্কৃত নেতারা হলেন, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (নওগাঁ-৩), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন (নাটোর-১), নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ (নাটোর- ৩), পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল (রাজশাহী-৫), লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম (রাজশাহী-৫, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোয়ারুল ইসলাম (পাবনা-৩) ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু (পাবনা-৪)।
খুলনা বিভাগের বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা (কুষ্টিয়া-১), নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (নড়াইল-২), মনিরামপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. শহিদ ইকবাল (যশোর-৫), বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডা. শহীদুল আলম (সাতক্ষীরা-৩), বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জি. মাসুদ (বাগেরহাট-১) ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য খায়রুজ্জামান শিপন (বাগেরহাট-৪)।
বরিশাল বিভাগের বহিষ্কৃতরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান (বরিশাল-১) ও বিএনপির ঢাকা বিভাগের প্রাথমিক সদস্য মোহাম্মদ মাহমুদ হোসেন (পিরোজপুর-২)।
ঢাকা বিভাগের বহিষ্কৃত নেতারা হলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মাদ দুলাল হোসেন (নারায়ণগঞ্জ-১ ), নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য আতাউর রহমান খান আঙ্গুর (নারায়ণগঞ্জ-২), বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম (নারায়ণগঞ্জ-৩), বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য এ্যড. মোহাম্মাদ আলী (টাঙ্গাইল-১), বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যড. ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী (নরসিংদী-৫), মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মুমিন আলী (মুন্সিগঞ্জ-১) ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন (মুন্সিগঞ্জ-৩)।
ময়মনসিংহ বিভাগের বহিষ্কৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু (কিশোরগঞ্জ-১), বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), হালুয়া ঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১), ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান (ময়মনসিংহ-১০), ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম (ময়মনসিংহ-১১), কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ভূঁইয়া (নেত্রকোনা-৩) ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য আমিনুল ইসলাম বাদশাহ (শেরপুর-৩)।
ফরিদপুর বিভাগের বহিষ্কৃত নেতারা হলেন, মাদারিপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক লাভলু সিদ্দিকী (মাদারিপুর -১), শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা (মাদারিপুর -১), মাদারিপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য (মাদারিপুর -২), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সাবু (রাজবাড়ী-২), গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু (গোপালগঞ্জ-২), গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ (গোপালগঞ্জ-২) ও গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এ্যাড. হাবিবুর রহমান হাবিব (গোপালগঞ্জ-৩)।
সিলেট বিভাগের বহিষ্কৃত নেতারা হলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন (সুনামগঞ্জ-৩), সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন (সুনামগঞ্জ-৪) সিলেট জেলা বিএনপির উপদেষ্টা (বহিষ্কৃত) মামুনুর রশীদ (চাকসু) (সিলেট-৫), মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মহসিন মিয়া মধু (মৌলভীবাজার-৪) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া (হবিগঞ্জ-১)।
কুমিল্লা বিভাগের বহিষ্কৃতরা হলেন, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. কামরুজ্জামান মামুন (ব্রাক্ষ্মণবাড়িয়া-১), ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস (ব্রাক্ষ্মণবাড়িয়া-৫), জেলা বিএনপির সাধারণ সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল (ব্রাক্ষ্মণবাড়িয়া-৬), ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা ইঞ্জি. আব্দুল মতিন (কুমিল্লা-২), চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ হান্নান (চাঁদপুর-৪)।
চট্টগ্রাম বিভাগের বহিষ্কৃত নেতারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এড: মিজানুল হক চৌধুরী (চট্টগ্রাম-১৪), চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী (চট্টগ্রাম-১৪), চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান (চট্টগ্রাম-১৬), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান (নোয়াখালী-২), সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজীম (নোয়াখালী-৬) ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব (নোয়াখালী-৬)।