• খেলা
  • জেনুইন সিকিউরিটি রিস্কের কথা বললেন আসিফ নজরুল

জেনুইন সিকিউরিটি রিস্কের কথা বললেন আসিফ নজরুল

খেলা ১ মিনিট পড়া
জেনুইন সিকিউরিটি রিস্কের কথা বললেন আসিফ নজরুল

বৃহস্পতিবার দুপুর থেকে স্থানীয় পাঁচ তারকা হোটেলে সংবাদ কর্মীদের ভীড়।

সবার দৃষ্টি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের সভায় কী সিদ্ধান্ত হয়। ঘণ্টাখানেকের আলোচনায় নতুন কিছু আসেনি। আগের অনড় অবস্থানের কথাই জানালেন ক্রীড়া উপদেষ্টা। ভারতে নিরাপত্তা ঝুঁকির পরিবর্তন না হওয়ায় সেখানে বিশ্বকাপ খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

ঢাকার একটি হোটেলে বৈঠকের পর বাইরে জনাকীর্ণ সাংবাদিকদের উপস্থিতিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আবারও আইপিএল প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, ‘আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু বর্তমানে ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনও বায়বীয় ধারণা থেকে নয়; বরং একটি বাস্তব ঘটনা থেকে উদ্ভূত হয়েছে, যেখানে আমাদের একজন সেরা খেলোয়াড়কে (মোস্তাফিজুর রহমান) উগ্রবাদীদের চাপের মুখে নিরাপত্তা দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে এবং তাকে ভারত ছাড়তে বলা হয়েছে। যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটি বর্ধিত অংশ এবং তারা একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে পারেনি, তাই তারা আমাদের পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা দিতে পারবে—এমন কোনও আশ্বাস আইসিসি বা ভারত সরকার দিতে পারেনি।

এরওরই নিজের যুক্তি তুলে ধরে আইসিসির দিকে আঙুল তাক করে আসিফ নজরুল বলেছেন, ‘আমরা ওই ঘটনার পর কী এমন পরিবর্তন হয়েছে ভারতের যে, আমরা ভাবতে পারবো আবার কোনও উগ্রবাদীর আস্ফালণ হবে না। ভারত মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কী হয়েছে, আমাদের ক্রিকেটারদের, সাংবাদিকদের, দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে- এটা আমরা কী থেকে সুনিশ্চিত হবো। আমাদের নিশ্চিয়তা দেওয়ার জন্য আইসিসি কোনও চেষ্টা করে নাই, আইসিসি আসল যে ইনসিডেন্ট সেগুলা বাদ দিয়ে স্ট্যান্ডার্ড যে সব প্রক্রিয়া সেসব নিয়ে আলোচনা করেছে।

ভারত সরকারও নিরাপত্তা নিয়ে কিছু বলেনি কিংবা নিশ্চয়তার কথা বলেনি বলে জানান ক্রীড়া উপদেষ্টা, ‘এমনকি ভারত সরকারের পক্ষ থেকে আমাদের নিশ্চয়তা দেওয়ার যে চেষ্টা করা, কোনও রকম যোগাযোগের চেষ্টা করে নাই। ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে কোনও সুযোগ নাই। আমরা এখনও আশা করবো, আইসিসি থেকে সুবিচার পাই নাই। আশা করবো আইসিসি সুবিচার করবে। যেটা শ্রীলঙ্কায় খেলার যে অধিকার, এরকম বহু নজির পৃথিবীতে রয়েছে। আমাদের ভারতে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনও আশা ছাড়ি নাই।। আমরা আশা করবো আইসিসি আমাদরে নিরাপত্তা ঝুঁকির বিষয়টা সুবিবেচনায় নিয়ে আমাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে।

তার পরই ক্রিকেটারদের সঙ্গে বৈঠক নিয়ে বলেন, ‘তাদের সঙ্গে আলাপের কথা সাংবাদিকদের বলবো না। এটা আমাদের মধ্যকার ব্যাপার। শুধু এইটুকু বলবো তাদের জানানো হয়েছে সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। আমার কাছে মনে হয়েছে তারা বুঝতে পেরেছে।

এক সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেললে বাংলাদেশের কী ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনায় নেওয়া উচিত। মাথা নত করে, নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনীতির পরিস্থিতি বিবেচনা না করে জেনুইন রিস্কের মধ্যে নিজের খেলোয়াড়, দর্শক সাংবাদিকদের ঠেলে দিলে কী হতে পারে সেটাও আপনাদের বিবেচনায় নেওয়া উচিত।’

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এই যে সিকিউরিটি রিস্কের মধ্যে ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়- এটা সরকারি সিদ্ধান্ত।

Tags: আসিফ নজরুল জেনুইন সিকিউরিটি রিস্ক