• দেশজুড়ে
  • রংপুর অঞ্চলের মানুষরা উন্নয়ন বৈষম্যের স্বীকার: আখতার হোসেন

রংপুর অঞ্চলের মানুষরা উন্নয়ন বৈষম্যের স্বীকার: আখতার হোসেন

দেশজুড়ে ১ মিনিট পড়া
রংপুর অঞ্চলের মানুষরা উন্নয়ন বৈষম্যের স্বীকার: আখতার হোসেন

রংপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন,রংপুর অঞ্চলের মানুষরা উন্নয়ন বৈষম্যের স্বীকার। আমাদের বিশ্ববিদ্যালয় গুলো বিশ্বমানের দূরের কথা,দেশীয় মানও অর্জন করতে পারে নাই। আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে দশ দলীয় জোটের নির্বাচনী জনসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, মারমারা দশ দলের সরকারের কাছে সবচেয়ে নিরাপদ। সামনের নির্বাচন ঘিরে দুইটি পক্ষ হয়েছে।একটি পক্ষ সংস্কার চায়।আরেকটি পক্ষ আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে।তারা কোন পক্ষে থাকবে।তারা গোলামী বেছে নিবে না আজাদী বেছে নিবে।

তিনি বলেন, রংপুর অঞ্চলের মানুষরা ভারতের গোলামীর শিকার। আমাদের কখনোই তিস্তা নদীর ন্যায্য পানি দেয়া হয় নাই। এখন শীতকাল আমাদের পানি দেয়া হচ্ছে নাহ। বর্ষাকাল আসলে তারা হঠাৎ করেই না জানিয়ে সুইচ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়। যদি ভারতের কর্তৃপক্ষ পানি ছেড়ে দেওয়ার তিনদিন আগে জানাইতো। তিস্তা পাড়ের মানুষরা তাদের আবাদ তুলতে পারতো। ঘর অন্যত্র সরিয়ে নিতো। আমরা এমন সম্পর্ক চাই না। প্রতিবেশী পাল্টাতেও চাই না। আমরা ন্যায্যতার সম্পর্ক চাই।

আখতার হোসেন বলেন, বিধবা ভাতার টাকা মা বোনরা বুঝে পায় নাহ। তোমরা যে ফ্যামিলি কার্ডের টাকা বুঝে দিবা। তার কি কোন গ্যারান্টি আছে? আমরা ন্যায্যতার বাংলাদেশ গড়তে চাই। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি,বাংলাদেশের হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টানসহ সব বর্ণের মানুষরা সবচাইতে বেশি নিরাপদ দশ দলীয় জোটের কাছে।

বক্তব্য দেয়ার সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম মঞ্চে উপস্থিত হলে তাকে স্বাগত জানিয়ে আখতার হোসেন বলেন, বড় ভাই আজহারুল ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন। ওরা যে প্রহসনের বিচার সাজিয়েছিলো,গোটা বিশ্ববাসীর কাছে বিচারের নামে প্রহসন নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে এনসিপি সদস্য সচিব বলেন, আমরা দেখছি অনেকে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। না ভোটের প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের জনগণ তাদেরকেই নাহ করে দিবে।

জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। এছাড়াও রংপুর জেলার ছয় আসনের দশ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থীরাসহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tags: রংপুর অঞ্চল মানুষরা উন্নয়ন বৈষম্যের স্বীকার আখতার হোসেন