• দেশজুড়ে
  • বিএনপিতে যোগ দিলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী জিসিসি’র সাবেক নারী কাউন্সিলর

বিএনপিতে যোগ দিলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী জিসিসি’র সাবেক নারী কাউন্সিলর

দেশজুড়ে ১ মিনিট পড়া
বিএনপিতে যোগ দিলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী জিসিসি’র সাবেক নারী কাউন্সিলর

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমানারা বেগম।

শনিবার বিকালে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের রোভারপল্লী এলাকায় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এ ব্যাপারে আঞ্জুমানারা বেগম জানান, তিনি আগেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিগত সরকারের আমলে তিনি হয়রাণী, নির্যাতন ও মামলা থেকে রক্ষা পেতে আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। এখন তিনি তার পূর্বের দল বিএনপিতে ফিরে আসেন।

Tags: মহিলা বিএনপিতে যোগ দিলেন আওয়ামীলীগ নেত্রী জিসিসি’র সাবেক নারী কাউন্সিলর