• দেশজুড়ে
  • শাকসু থেকে সরে দাঁড়ালেন এক ভিপি প্রার্থী, নির্বাচনের দাবিতে বিক্ষোভ

শাকসু থেকে সরে দাঁড়ালেন এক ভিপি প্রার্থী, নির্বাচনের দাবিতে বিক্ষোভ

দেশজুড়ে ১ মিনিট পড়া
শাকসু থেকে সরে দাঁড়ালেন এক ভিপি প্রার্থী, নির্বাচনের দাবিতে বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।

পাশাপাশি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন একটি প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী। শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ‘পারিবারিক কারণে’ তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সেখানে উল্লেখ করেন।

ওই ভিপি প্রার্থীর নাম মুহয়ী শারদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনিজ প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাকসু নির্বাচনের জন্য স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল গঠন করেছিলেন। সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে মুহয়ী শারদ বলেন, ‘সাধারণ শিক্ষার্থী কণ্ঠস্বর হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। কিন্তু আমার মা এখন অসুস্থ। এই পর্যায়ে পারিবারিকভাবেও একটু আলোচনা হচ্ছে। এমন পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য যথাযথ চেষ্টায় হয়তো ঘাটতি তৈরি হতে পারে। পাশাপাশি এখন শাকসু নির্বাচনের বিষয়টি জাতীয় রাজনীতির ইস্যু হয়ে উঠেছে।’

‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী হাফিজুর ইসলাম বলেন, ‘হঠাৎ করে শারদ ভাই ফেসবুকে পোস্ট দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যতটুকু জেনেছি, পারিবারিক কারণে তিনি নির্বাচনে আর থাকতে চাইছেন না। তবে প্যানেলের কেউই এ বিষয়ে জানতেন না। শাকসু নির্বাচনের জন্য আমাদের প্যানেল থাকবে।’

দীর্ঘ ২৮ বছর পর গত মঙ্গলবার শাকসু নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। তবে এর আগে সোমবার দুই প্রার্থী ও এক শিক্ষার্থী রিট করায় হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের রায় দেন। নির্বাচন পেছানোয় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।

নির্বাচনের দাবিতে বিক্ষোভ

এদিকে নির্বাচনের দাবিতে আবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্যের (সহসভাপতি) ভিপি প্রার্থী দেলোয়ার হাসান, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার, সাধারণ ঐক্যস্বর প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী হাফিজুর ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম প্রমুখ।

বিক্ষোভকারীরা ‘রিট করে শাকসু, বন্ধ করা যাবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘মব করে শাকসু, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দেন।

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী দেলোয়ার হাসান বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন হতে হবে। আমরা শুক্রবার প্রতিটি বিভাগের ক্লাস প্রতিনিধিদের (সিআর) নিয়ে আলোচনায় বসেছিলাম। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম “শাটডাউন” থাকবে। যত দিন পর্যন্ত না শাকসু হচ্ছে, আমাদের বিক্ষোভও চলবে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম বলেন, ‘রবিবার চেম্বার জজ আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিলের শুনানি হবে বলে আশা করছি।

Tags: নির্বাচন দাবি বিক্ষোভ শাকসু ভিপি প্রার্থী