রোববার (২৫ জানুয়ারি) সকালে এ উপলক্ষে শহরের বিপনীবাগ পৌর সুপার মার্কেটের সামনে মতবিনিময় সভার আয়োজন করে জেলা জাতীয় পার্টি।
সভায় বক্তব্য দেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, তারেক রহমান আগামীদিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সেই দিনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের জনগন। আগামী ১২ ফেব্রুয়ারী চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জাতীয়পার্টিও চায় আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক। জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খাঁনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, জেলার সাংগঠনিক সম্পাদক গোলাম নবী লিটন প্রমুখ।
জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি বক্তব্যে বলেন, আমরা যেহেতু স্বাধীনতার পক্ষের শক্তির দল। আর চাঁদপুর-৩ আসনে জাতীয়পার্টির কোন প্রার্থী নেই, তাই আমরা ধানের শীষের প্রার্থীকে সমর্থন করবো। তবে এটি আমাদের দলীয় লিখত কোন সিদ্ধান্ত নয়, বিষয়টি কেন্দ্রীয় মহাসচিব ও জেলা সভাপতিকে জানানো হয়েছে।