• দেশজুড়ে
  • ‎গাজীপুরে ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্য আটক ‎

‎গাজীপুরে ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্য আটক ‎

দেশজুড়ে ১ মিনিট পড়া
‎গাজীপুরে ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্য আটক  ‎

গাজীপুর প্রতিনিধি

‎গাজীপুর মহানগরীর সদর থানাধীন চাপুলিয়া এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ সেজে থাকা ৫ জনকে গ্রেফতার করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর বিভাগ) পুলিশ। ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল এর দিকনির্দেশনায় এসআই (নি:) খালেকুজ্জামান ও এএসআই মাহফুজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

‎শনিবার (২৪ জানুয়ারী) বিকাল আনুমানিক সোয়া পাঁচ ঘটিকায় জিএমপি সদর মেট্রো থানাধীন চাপুলিয়া এলাকার মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় ও চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে জনৈক মনসুর এর টিনের ছাপরা ঘরের ভিতর হতে ভুয়া ডিবি পুলিশ ও ভুয়া সাংবাদিক নামধারী দুষ্কৃতিকারী ৫ জনকে আটক করা হয়।

‎ভুয়া ডিবি ও ভুয়া সাংবাদিকের পরিচয় : ১। রোমান হোসেন শুভ (২৫) ২। শাহিন আলম (৪০) ৩। মোঃ ইউসুফ আলী ৪। মোঃ সাইফুল ইসলাম (৩৬) ৫। মোঃ কবির হোসেন (৩০)।

‎ডিবি পুলিশ সুত্রে জানাযায় শনিবার (২৪ জানুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি ডিবি উত্তর বিভাগের এসআই খালেকুজ্জামান, এএসআই মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিএমপি সদর মেট্রো থানাধীন চাপুলিয়া এলাকায় ভুয়া ডিবি পুলিশ সেজে ও ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী ৫ জনকে আটক করে।

‎ডিবি উত্তর বিভাগের এসআই খালেকুজ্জামান বলেন, ইউসুফ নামের একজন চাকরিচ্যুত কনস্টেবল ভুয়া ডিবির পরিচয়পত্র বানিয়ে বাকিদের সঙ্গে নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। তিনি বলেন কনস্টেবল ইউসুফের বিরুদ্ধে একই ঘটনার আরো ১০ টি মামলা আছে।

‎ তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় ০১ জোড়া হ্যান্ডকাপ, ০১টি ডিবি পুলিশের কটি, ০১টি ডিএসএলআর ক্যামেরা, ০২টি মোটর সাইকেল, ০১টি পুলিশ আইডি কার্ড, ০২টি মাতৃবাংলা প্রেস আইডি কার্ড'সহ ইত্যাদি।

‎এবিষয়ে জিএমপি গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএম বলেন আসামীদের বিরুদ্ধে ভুয়া ডিবি পুলিশ ও ভুয়া সাংবাদিক সেজে অপকর্ম করার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags: ডিবি পুলিশ হেফাজত উত্তর