• জাতীয়
  • সাংবাদিকদের সুরক্ষা নিয়ে সংবাদপত্র মালিক-সম্পাদকদের সমালোচনায় প্রেস সচিব

সাংবাদিকদের সুরক্ষা নিয়ে সংবাদপত্র মালিক-সম্পাদকদের সমালোচনায় প্রেস সচিব

জাতীয় ১ মিনিট পড়া
সাংবাদিকদের সুরক্ষা নিয়ে সংবাদপত্র মালিক-সম্পাদকদের সমালোচনায় প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে ছয় জন সাংবাদিক মারা গেছেন, তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

এর পেছনে অনেকাংশে দায়ী, তাদের কোনও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ), এডিটরস কাউন্সিল অনেক বড় বড় কথা বলে, সাংবাদিকদের একটা ইকুইপমেন্ট তারা দেন না।

রবিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জার্নালিস্ট সাপোর্ট ডেস্ক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইউনেস্কো বাংলাদেশ কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ সভাপতিত্ব করেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধি, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম পেশাজীবী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

শফিকুল আলম বলেন, আমরা যারা সাংবাদিকতা করি, অনেক বেশি করে আমরা সরকারের সমালোচনা করি। সরকারের এটা করা উচিত ছিল, করছে না; সরকার ওইটা করা উচিত ছিল, করছে না। সরকারের ব্যর্থতাগুলো এত বেশি সামনে এনে সবার মধ্যেখানে দাঁড়ায়– অন্যান্য যারা আছেন জার্নালিজমের ক্ষেত্রে, সেফ জার্নালিজমের জন্য যারা যারা দায়ী, তাদের কথাটা আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়াটা উচিত না। অন্যান্য যাদের ব্যর্থতা তাদের কথাটাও বলা উচিত– এই ব্যর্থতাটা অনেক বড় ব্যর্থতা।

Tags: মালিক প্রেস সচিব সাংবাদিকদের সুরক্ষা সংবাদপত্র সম্পাদকদ সমালোচনায়