• দেশজুড়ে
  • চাঁপাইনবাবগঞ্জে মাঠে নামছে ১৫প্লাটুন বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে মাঠে নামছে ১৫প্লাটুন বিজিবি

দেশজুড়ে ১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে মাঠে নামছে ১৫প্লাটুন বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আগামী ০১ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিাতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এ মোতায়েন কার্যক্রম চালানো হবে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিাত মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে ১১ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হবে।

আগামী ০১ ফেব্রুয়ারি থেকে তারা পূর্ণমাত্রায় মাঠে সক্রিয় থাকবে। লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্র¯‘ত। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিাতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তত থাকবে। নিরাপত্তা ব্যবস্থাাকে আরও জোরদার করতে বিজিবির বিশেষায়িত কে-নাইন (ডগ স্কোয়াড) ইউনিটও নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান তিনি। গুরুত্বপূর্ণ স্থাাপনা, ভোটকেন্দ্রের আশপাশ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় এ ইউনিট কার্যকর ভূমিকা রাখবে। বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকবে। সাধারণ ভোটাররা যেন ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটাই তাদের মূল লক্ষ্য। এসময় তিনি চাঁপাইনবাবগঞ্জের সাধারণ জনগণের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত দায়িত্বশীল আচরণ কামনা করেন।

Tags: বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ১৫প্লাটুন