• দেশজুড়ে
  • শনিবার টাঙ্গাইলে আসছেন তারেক রহমান, টাঙ্গাইলে নেতাকর্মীদের মধ্যে বইছে ঈদের মতো আনন্দের উৎসব

শনিবার টাঙ্গাইলে আসছেন তারেক রহমান, টাঙ্গাইলে নেতাকর্মীদের মধ্যে বইছে ঈদের মতো আনন্দের উৎসব

দেশজুড়ে ১ মিনিট পড়া
শনিবার টাঙ্গাইলে আসছেন তারেক রহমান, টাঙ্গাইলে নেতাকর্মীদের মধ্যে বইছে ঈদের মতো আনন্দের উৎসব

এরশাদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

আগামীকাল শনিবার টাঙ্গাইলে প্রথমবারের মতো নির্বাচনী জনসভায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচিকে সফল করতে দলীয়ভাবে কঠোর প্রস্তুতি চলছে। তারেক রহমানের আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন প্রস্ততি নিচ্ছেন। এদিকে প্রশাসনের পক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা যায়, তিন দিনের উত্তরাঞ্চলের সফরের শেষ দিনে আগামীকাল শনিবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছেন। তারেক রহমানের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সরেজমিনে দেখা যায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এখন চলছে মঞ্চ তৈরির কাজ। বিএনপি’র নেতৃবৃন্দ প্রতিনিয়ই ঘটনাস্থল পরিদর্শন করছেন। এছাড়াও প্রশাসনের লোকজনও সমাবেশ স্থলও পরির্দশন করছেন। স্থানীয় নেতাকর্মীরা জানায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। জেলা শহর ছাড়াও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা তারেক রহমাসকে বরণ করে নিতে বিভিন্ন প্রস্ততি নিচ্ছেন। মহাসড়কের পাশে বিশাল জায়গা জুড়ে মাঠ ও মঞ্চ সাজানোর কাজ দ্রুত এগিয়ে চলছে।

বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, আসন্ন নির্বাচন উপলক্ষে এই সফর জেলার আটটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য টনিক হিসেবে কাজ করবে। পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে সকল পর্যায়েন নেতাকর্মী ও সাধারণ জনগণ সতস্ফুর্তভাবে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছে। আশা করছি অসংখ্য নেতাকর্মী ও জনগণ বিভিন্ন জায়গা থেকে এসে সমাবেত হবেন।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপি'র প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ঈদের মতো আনন্দের উৎসব বইছে। নেতাকর্মীরা তারেক রহমানকে দেখতে উদ্বেগ হয়ে আছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি টাঙ্গাইলে আগমনের মধ্যে দিয়ে তারেক রহমানের নির্বাচনী সফর শুরু হওয়ার কথা ছিলো। কিন্ত ইসির অনুরোধে পরবর্তীতে তার সফর স্থগিত করা হয়।

Tags: আসছেন শনিবার তারেক টাঙ্গাইলে রহমান