• খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যে বার্তা দিলেন সূর্যকুমার

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যে বার্তা দিলেন সূর্যকুমার

খেলা ১ মিনিট পড়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যে বার্তা দিলেন সূর্যকুমার

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিপক্ষদের ব্যাট হাতে কড়া বার্তা দিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে চোখধাঁধানো পারফরম্যান্সে কীর্তি গড়েছেন তিনি।

শেষ ম্যাচটিতে ৪৬ রানে জিতে ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করেছে ভারত। তাতে ৩০ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংসে টি–টোয়েন্টিতে বলের হিসাবে সবচেয়ে দ্রুত ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সূর্যকুমার। মাত্র ১ হাজার ৮২২ বলে এই কীর্তি গড়ে ছাড়িয়ে গেছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহাম্মদ ওয়াসিমকে। তিনি ২০২৫ এশিয়া কাপে ওমানের বিপক্ষে ১ হাজার ৯৪৭ বলে ৩ হাজার রান স্পর্শ করেছিলেন। একই সঙ্গে বিরাট কোহলি ও রোহিত শর্মার পর তৃতীয় ভারতীয় হিসেবে টি–টোয়েন্টিতে ৩ হাজার রান করার কৃতিত্বও অর্জন করেছেন তিনি। শুরুতে ৫ উইকেটে ২৭১ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। মূলত ইশান কিষানের ৬ চার ও ১০ ছক্কায় ৪৩ বলে খেলা ১০৩ রানের ইনিংস ও সূর্যর ৩০ বলে খেলা ৬৩ রানের ইনিংসই ভিত গড়ে দেয়। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকেও আসে ১৭ বলে ৪২ রানের টর্নেডো ইনিংস। জবাবে ফিন অ্যালেন ৩৮ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেললেও লাভ হয়নি। ১৯.৪ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ৫১ রানে ৫ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন আরশদীপ সিং। ৩৩ রানে ৩টি নেন অক্ষর প্যাটেল।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে দ্রুত ৩ হাজার রান (বলের হিসাবে)

১,৮২২ — সূর্যকুমার যাদব (ভারত) ১,৯৪৭ — মোহাম্মদ ওয়াসিম (সংযুক্ত আরব আমিরাত) ২,০৬৮ — জস বাটলার (ইংল্যান্ড) ২,০৭৭ — অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ২,১১৩ — ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

Tags: বিশ্বকাপ বার্তা টি-টোয়েন্টি সূর্যকুমার