ম্যানচেস্টার সিটির পয়েন্ট হাতছাড়া
শিরোপা লড়াইয়ে থাকা ম্যানচেস্টার সিটি হোঁচট খেয়েছে টটেনহামের বিপক্ষে। টটেনহামের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ডমিনিক সোলাঙ্কি এক অবিশ্বাস্য ‘স্করপিয়ন কিক’ গোলে সমতা ফেরান। রায়ান শেরকি ও সেমেনিওর গোলে সিটি এগিয়ে ছিল। এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ল সিটি। ২০২৬ সালে লিগের মাত্র একটি ম্যাচে জিতেছে সিটি, যা আর্সেনালের ২২ বছর পর লিগ জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।
অ্যাস্টন ভিলার হতাশার হার
শিরোপার দৌড়ে থাকা আরেক দল অ্যাস্টন ভিলার দিনটিও ছিল হতাশার। তারা নিজেদের মাঠে ১০ জনের ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরেছে।
সেরা চারে মাইকেল ক্যারিকের ইউনাইটেড
ওল্ড ট্র্যাফোর্ডে কোচ মাইকেল ক্যারিকের অধীনে দিন বদলের গান গাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে ফুলহামের বিপক্ষে ৩-২ ব্যবধানের এক নাটকীয় জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে। কাসেমিরো ও মাতেউস কুনিয়ার গোলে ইউনাইটেড এগিয়ে থাকলেও শেষ দিকে সমতা ফেরায় ফুলহাম। তবে খেলার একেবারে শেষ মুহূর্তে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত এক গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় নিশ্চিত করেন বেনইয়ামিন সেসকো।