• খেলা
  • ভারতকে হারিয়ে বাংলাদেশের কোচ, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা দেখিয়েছে’

ভারতকে হারিয়ে বাংলাদেশের কোচ, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা দেখিয়েছে’

খেলা ১ মিনিট পড়া
ভারতকে হারিয়ে বাংলাদেশের কোচ, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা দেখিয়েছে’

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে প্রথমার্ধের দুই গোলে হারিয়েছে বাংলাদেশ।

টানা দুই ম্যাচ জিতে শিরোপার পথ সহজ করেছে অর্পিতা- আলপিরা। এমন জয়ের পর খুশি ইংলিশ কোচ পিটার বাটলারও।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ দল। নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারতের এটি প্রথম হার। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ম্যাচের পর কোচ বাটলার বলেছেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিছু চোট ছিল, কয়েকজনের ব্যথা ছিল। কিন্তু আমার মনে হয়, প্রথম দিকের হালকা ঝড়, চাপ, যা ইচ্ছা তাই বলুন, আমরা সেটা কাটিয়ে উঠেছি। এই ম্যাচে যোগ্যতর দল হিসেবে বাংলাদেশ জিতেছে- এমনটি জানিয়ে বাটলারের মূল্যায়ন, ‘ওই সময়ও ভেবেছিলাম চালিয়ে যাবো এবং সত্যিই খুব ভালোভাবে খেলাটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ম্যাচে ভারতের অবশ্যই গোলের সুযোগ তৈরির সুযোগ ছিল। তাদের কিছু সত্যিই ভালো খেলোয়াড় আছে এবং আমি মনে করি, তারা আমাদের চেয়ে লম্বা, শারীরিকভাবে আরও বেশি শক্তিশালী। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটখাট গড়নের এবং দুর্বল। তবে, আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আমরা জয়ের যোগ্য ছিলাম। এই ম্যাচে যোগ্যতর দল হিসেবে বাংলাদেশ জিতেছে- এমনটি জানিয়ে বাটলারের মূল্যায়ন, ‘ওই সময়ও ভেবেছিলাম চালিয়ে যাবো এবং সত্যিই খুব ভালোভাবে খেলাটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ম্যাচে ভারতের অবশ্যই গোলের সুযোগ তৈরির সুযোগ ছিল। তাদের কিছু সত্যিই ভালো খেলোয়াড় আছে এবং আমি মনে করি, তারা আমাদের চেয়ে লম্বা, শারীরিকভাবে আরও বেশি শক্তিশালী। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটখাট গড়নের এবং দুর্বল। তবে, আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আমরা জয়ের যোগ্য ছিলাম।

Tags: ভারত হারিয়ে বাংলাদেশ কোচ মেয়ে অসাধারণ মানসিকতা