তিনি নরসিংদীতে নির্বাচনী প্রচারণায় গেলে এক জামায়াতকর্মীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বাগবিতণ্ডার এক পর্যায়ে সারোয়ার তুষার ওই জামায়াতকর্মীকে উদ্দেশ করে বলতে শোনা যায়, আপনি কি জামায়াতের আমিরের চেয়ে বেশি?
ওই জামায়াতকর্মী বলেন, আমাদের জনপ্রিয়তা আছে এখানে।
আপনি এখানে পাস করবেন, এটা বলতে পারবেন? সারোয়ার তুষার বলেন, কেন? তাহলে জোট করছেন কেন?
ওই জামায়াতকর্মী বলেন, এখানে অন্য দলের দালালি করতেছেন আপনারা।
তুষার বলেন, জোটে ভোট দেবেন না? দালালি আপনারা করতেছেন।
এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন ওই জামায়াতকর্মীকে উদ্দেশ করে বলেন, এই কথা (দালালি) কেমনে কও, মিয়া? এই মিয়া, সভ্যতার সঙ্গে কথা কও। কে দালালি করতে এসেছে? কি কইলা তুমি? তুমি এই কথাটা কেন বললা?
আরেকজন বলেন, এরা (সারোয়ার তুষার) প্রচার করতেছে, এরা প্রচার করুক।
এ সময় ওই জামায়াতকর্মী বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে না কি ভোটের কোনো ভ্যালুই হবে না!