সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমারা এলাকাটা সুন্দর করে গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন বলে মনে করেন অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় তালা জামায়াত কার্যালয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই ভোট দিবে। বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় মজলুম ব্যক্তির পাশে থাকবে ইনশাআল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিরাপত্তা দিবে জামায়াত।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমারা এলাকাটা সুন্দর করে গড়ে তুলতে হবে সেক্ষেত্রে আপনাদের সহযোগীতা প্রয়োজন। আপনারা ন্যায় ও সত্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করবেন সেটা যে দলের লোক হোক। আমি সংখ্যা লঘুতে বিশ্বাস করি না। এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করবো। প্রশাসনিক নিপিড়ন থেকে মুক্ত রাখা হবে। মজলুমের পাশে দাঁড়ানো আমাদের দলের নৈতিক সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি, আমাদের কোনো লোক এমন অনৈতিক কাজের সাথে জড়িত হবে না। এর পরও যদি এমন হয় তাহলে আমরা মজলুমের পাশে থাকবো।
তিনি আরো বলেন, কারা এলাকায় চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, দলবাজি করেছে আপনারা দেখেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো লোক এই কাজের সাথে জড়িত ছিল না। সেদিন জামায়াতের কর্মীবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির রক্ষার চেষ্টা করেছিলো। কেন্দ্রীয় নির্দেশনায় প্রতিটি বাড়িতে বাড়িতে পাহারা দিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করেছিলো। যাতে পূজা উৎযাপনে কোনো বাঁধা না আসে সে জন্য মন্দির পাহারার ব্যাবস্থা করিছিলো। আপনাদের একটি মাত্র ভোট হতে পারে সকল অন্যায়ের প্রকৃত প্রতিবাদ।
সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি খান নাজমুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রটারী মোঃ ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, এম এ ফয়সাল, নারায়ন চন্দ্র মজুমদার, আকবর হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ। এসময় তালা উপজেলার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।