শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, নতুন করে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
আর বর্তমান মুখ্যসচিব অতিরিক্ত হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্বে থাকবেন।
অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশিদকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
পরে তাকে ওই বছরের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।