• বিনোদন
  • ‘ধুরন্ধর’ সিনেমার ‘রহমান ডাকাত’ চরিত্রটি নিয়ে মুখ খুললেন নাগার্জুন

‘ধুরন্ধর’ সিনেমার ‘রহমান ডাকাত’ চরিত্রটি নিয়ে মুখ খুললেন নাগার্জুন

অক্ষয় খান্নার প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণী সুপারস্টার নাগার্জুন; জানালেন কেন তিনি অভিনয় করেননি এই ব্লকবাস্টার ছবিতে।

বিনোদন ১ মিনিট পড়া
‘ধুরন্ধর’ সিনেমার ‘রহমান ডাকাত’ চরিত্রটি নিয়ে মুখ খুললেন নাগার্জুন

বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যের পর এখন আলোচনার কেন্দ্রে এর খলচরিত্র ‘রহমান ডাকাত’। শোনা যাচ্ছিল, অক্ষয় খান্নার করা এই চরিত্রটির প্রস্তাব প্রথমে গিয়েছিল দক্ষিণী মেগাস্টার নাগার্জুনের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুঞ্জন ও সিনেমাটির সাফল্য নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা।

বক্স অফিসে ঝর তোলা আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকার ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছে। এই ছবির অন্যতম আকর্ষণ ছিল অক্ষয় খান্না অভিনীত ‘রহমান ডাকাত’ চরিত্রটি। দীর্ঘ দিন ধরে গুঞ্জন ছিল যে, নাগার্জুন এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

গুঞ্জন নিয়ে নাগার্জুনের স্পষ্ট বার্তা অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নাগার্জুন। ‘রহমান ডাকাত’ চরিত্রটি ফিরিয়ে দেওয়ার খবরকে ‘ভুল’ বলে দাবি করেছেন তিনি। এক বিবৃতিতে নাগার্জুন বলেন, “এটি একেবারেই ভুল কথা। এমন কোনো প্রস্তাব আমার কাছে আসেনি। তবে এখন ছবির সাফল্য দেখে মনে হচ্ছে, ইশ! যদি সত্যিই এমন কোনো অফার আসত!”

পরিচালক ও অক্ষয় খান্নার প্রশংসা নাগার্জুন ‘ধুরন্ধর’ সিনেমার ভূয়সী প্রশংসা করে বলেন, “আদিত্য ধর সত্যিই অনবদ্য কাজ করেছেন। এর আগে ওঁর বানানো ‘উরি’ সিনেমাটিও আমার দারুণ লেগেছিল। আর অক্ষয় খান্না তো রহমান ডাকাত হিসেবে অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন। আমি নিজেও এখন ছবির সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।”

ভবিষ্যৎ পরিকল্পনা ও ১০০তম সিনেমা নেটিজেনদের একাংশের ধারণা, রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ব্যস্ততার কারণেই হয়তো তিনি প্রস্তাবটি গ্রহণ করতে পারেননি। তবে নাগার্জুন বর্তমানে নিজের ক্যারিয়ারের ১০০তম সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান, ‘ধুরন্ধর’ দেখার পর তিনি বুঝতে পেরেছেন দর্শক এখন আন্তর্জাতিক মানের গল্প ও নির্মাণ দেখতে চান। তাই নিজের শততম সিনেমার জন্য তিনি খুব বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

উল্লেখ্য, নাগার্জুনকে শেষবার বলিউডে দেখা গিয়েছিল অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ ছবিতে। বর্তমানে তিনি দক্ষিণী ও প্যান-ইন্ডিয়া প্রজেক্টগুলো নিয়ে বেশ সচেতনভাবে কাজ করছেন।

Tags: bollywood news south cinema ranveer singh aditya dhar akshaye khanna dhurandhar movie nagarjun