শরীয়তপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় ও পরিচিতি সভা আজ সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ। সভায় মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৫৬টি বকনা বাছুর ও ৬টি ছাগল বিতরণ করেন সংসদ সদস্য।
এমপি সাঈদ আহমেদের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময়
দেশজুড়ে
১ মিনিট পড়া
শরীয়তপুর প্রতিনিধি: